নেপালের বাজারে ওয়ালটনের পণ্য

আপডেট : ১১ জুন ২০১৪, ২০:৫৩
নেপালে জনপ্রিয় হচ্ছে বাংলাদেশের ব্র্যান্ড ওয়ালটন। আর এ সম্ভাবনাকে কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ নিচ্ছে ওয়ালটন। নেপালের বাজারে এখন ওয়ালটনের ফ্রিজ, টেলিভিশন এবং এয়ারকন্ডিশনার বিক্রয় হচ্ছে। খুব শিগগিরই সেখানে মোবাইলসহ অন্যান্য পণ্য রফতানি করবে ওয়ালটন। নেপালে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (ট্রেড প্রমোশন এন্ড কালচার) খান মো. মইনুল হোসেন বলেন, বিনা শুল্কে নেপালে পণ্য প্রবেশের ব্যাপারে খুব শিগগিরই নেপালের সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি হতে যাচ্ছে। সেটা হলে ওয়ালটন পণ্যের দাম আরো কমে যাবে। ফেডারেশন অব নেপাল চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদ্য সাবেক সভাপতি সুরাজ ভাদিয়া বলেন, নেপালে ওয়ালটন পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। ওয়ালটন তার পণ্যের বর্তমান মান ধরে রাখতে পারলে অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা অর্জন করতে পারবে। নেপালে ওয়ালটনের সোল ডিস্ট্রিবিউটর রিডা ইনকরপোরেটেড প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠানের পরিচালক সরফরাজ আনসারি বলেন, নেপালের জনগণ ওয়ালটন পণ্য নিয়ে খুবই সন্তুষ্ট। সাশ্রয়ী মূল্য এবং উচ্চমান এর প্রধান কারণ। — প্রেস বিজ্ঞপ্তি