আমতলীতে মুসলিম এইডের কর্মশালা
আমতলী (বরগুনা) সংবাদদাতা\ বরগুনার আমতলীতে গতকাল বুধবার সকালে বে-সরকারী সংস্থা মুসলিম এইডের উদ্যোগে গ্রুপ লিডার কর্মশালা সংস্থার কার্যালয়ে উপজেলা ম্যানেজার মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার প্রকৌশলী মো. আব্দুল্লাহ বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মো. মজিবুর রহমান, মুসলিম এইডের ফিল্ড কো-অর্ডিনেটর মো. আবুল হাসান, বক্তব্য রাখেন আমতলী প্রেস ক্লাব সহ-সভাপতি এম এ সাইদ খোকন, সাধারন সম্পাদক এসএম নাশির মাহমুদ, মুসলিম এইডের সদস্যা মিনারা বেগম, ও হনুফা আক্তার প্রমুখ।
সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের বাজেট
সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরা সদর উপজেলার পরিষদের ২০১৪-১৫ অর্থ বছরের জন্য বাজেট ঘোষনা করা হয়েছে। গতকাল বুধবার এ বাজেট অধিবেশন সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিষদের আয়োজনে উক্ত বাজেট অধিবেশনে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোঃ নাজমুল আহসান, ইউএনডিপির সহকারী সচিব গিয়াস উদ্দীন আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, সদর থানার ওসি ইনামুল হক প্রমুখ।
বাঞ্ছারামপুরে প্রস্পেক্টাসের প্রকাশনা উত্সব
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর ডিগ্রী কলেজের প্রস্পেক্টাসের প্রকাশনা উত্সব ও রোভার স্কাউট ইউনিটের শুভ উদ্ধোধন করেন মুক্তিযদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মুক্তি যুদ্ধ বিষয়ক ও ডিগ্রী কলেজের প্রধান পৃষ্টপোষক ক্যাপ্টেন (অব) এবি তাজুল ইসলাম এমপি। উপজেলা চেয়ারম্যান ও সাবেক যুগ্মসচিব সিরাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্টানে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আবদুর রহিম, প্রফেসর চান মিয়া সরকার, সাইদ আহমেদ বাবু, আওয়ামী লীগ প্রবীন নেতা আঃ আউয়াল। পরে প্রধান অতিথি প্রস্পেকটাস এর মোড়ক উম্মোচন করেন ।
মেলান্দহে কৃষক লীগের কমিটি গঠন
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা \ জামালপুরের মেলান্দহ উপজেলা কৃষক লীগের কমিটি গঠন করা হয়। কমিটিতে আশরাফুজ্জামান তারাকে সভাপতি , মনিরুজ্জামান জুয়েলকে সম্পাদক করে ১০১সদস্যের কমিটির অনুমোদন দেয়া হয়। গত মঙ্গলবার ৫টায় ত্রিবার্ষিক সম্মেলনে এ কমিটি গঠিত হয়। উপজেলা কৃষক লীগের আহবায়ক আশরাফুজ্জামান তারার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-জেলা আ’লীগের সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী। বক্তব্য রাখেন-জেলা আ’লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শফিক জাহেদী রবিন, উপজেলা চেয়ারম্যান আলহাজ একেএম হাবিবুর রহমান চাঁন প্রমুখ।
রাণীনগরে নারী উন্নয়ন ফোরাম বিষয়ক কর্মশালা
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর রাণীনগরে গতকাল বুধবার রাণীনগর উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত ও উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট এর সহযোগিতায় নারী উন্নয়ন ফোরাম বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা আনুষ্ঠিত হয়েছে। নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উক্ত কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আল ফারুক জেমস। উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, মহিলা ভাইস-চেয়ারম্যান সোনিয়া ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা হোসনে আরা বেগম প্রমুখ।
শিবগঞ্জে কালবৈশাখী ঝড়ে দুজনের মৃত্যু
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ শিবগঞ্জ উপজেলার রাণীবাড়ি চাঁদপুর গ্রামে গতকাল বুধবার সকালে কালবৈশাখী ঝড়ে কাঁচা ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময় গাছের ডালে চাপা পড়ে ও বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন— চাঁদপুর গ্রামের অনিল কুমারের মেয়ে নিয়তি রানী (২০) বজ্রপাতে এবং চামাটোলা গ্রামের মোশারফ হোসেনের ছেলে পালসার আলী (১৩) গাছের ডাল চাপায় মারা যায়। পালসার আলী আম কুড়াতে গিয়ে গাছের ডাল চাপা পড়ে মারা যায়। চকির্ত্তি ইউপি চেয়ারম্যান সারোয়ার এ আলম জানান, ঝড়ে ৪০-৪৫টি বাড়িঘর, গাছপালা ও আমের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে বিদ্যুত্ সরবরাহ লাইনের ক্ষতি হয়েছে। আম ব্যবসায়ীরা জানান, গাছে থাকা প্রচুর আম পড়ে যাওয়ায় আর্থিকভাবে তারা ক্ষতির সম্মুখীন হয়েছে।
