রংপুরে ১৫ পুলিশ সদস্যকে ক্রেস্ট প্রদান

আপডেট : ১১ জুন ২০১৪, ২১:৫৩
রংপুর বিভাগের ৮ জেলায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, গুম, অপহরণ, খুন ডাকাতি, অস্ত্র ও মাদক উদ্ধারসহ কৃতিত্বপূর্ণ অবদান রাখার জন্য ১৫ জন পুলিশ সদস্যকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে গত মঙ্গলবার। রংপুর রেঞ্জের ভারপ্রাপ্ত ডিআইজি হুমায়ুন কবির এ সম্মাননা প্রদান করেন। সম্মানিতগণ হলেন: দিনাজপুরে কর্মরত শ্রেষ্ঠ কনস্টেবল ওলিউল হক, চৌকষ এএসআই (লালমনিরহাট) আমিনুল ইসলাম, শ্রেষ্ঠ কোর্ট অফিসার (পঞ্চগড়) নাসির উদ্দিন, শ্রেষ্ঠ উদ্ধারকারী (দিনাজপুর) এস.আই ডিবি বজলুর রশিদ, শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট (রংপুর) মোস্তাফা আল মামুন, শ্রেষ্ঠ ডিএসবি অফিসার (গাইবাদ্ধা) এসএম আহসান হাবিব, এস.আই (ঠাকুরগাঁও) গোলাম মর্তুজা, পুলিশ পরির্দশক তদন্ত (ঠাকুরগাঁও) আব্দুল মান্নান, শ্রেষ্ঠ সার্কেল এএসপি (দিনাজপুর) আবু তারেক, শ্রেষ্ঠ জেলা পুলিশ সুপার (দিনাজপুর) রুহুল আমিন। কৃতিত্বপূর্ণ অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার (রংপুর) হুমায়ুন কবীর, কোতয়ালী উপ-পরিদর্শক হোসেন আলী, হারেস সিকদার, এরশাদ আলী, ডিএসবি এসআই শফিউল ইসলাম পিপিএম।