সময়টা খুব বেশি দিনের নয়। মাত্র একটা মৌসুম। কিন্তু এর মধ্যেই দুজনের মধ্যে বেশ ভাল বন্ধুত্ব হয়ে গেছে। বলা হচ্ছে লিওনেল মেসি ও নেইমারের কথা। ক’দিন আগে গোল্ড ম্যান শাক্সের রিপোর্ট জানিয়েছে, এবারের বিশ্বকাপে ফাইনালে নাকি খেলবে এই দুই খেলোয়াড়ের দেশ। চারবারের বিশ্বসেরা খেলোয়াড়ও মেসিও চাইছেন এমনটাই। স্পোর্টকে তিনি বলেন, ‘বিশ্বকাপের ফাইনালে খেলাটা যে কারো জন্যই স্বপ্নের মত এক ব্যাপার। আর আমার মতে, আর্জেন্টিনার পক্ষে এবার সেটা করা সম্ভব। আশা করি সেখানে আমার নেইমারের সাথে দেখা হবে। আর্জেন্টিনার জন্য বিশ্বকাপে মিশন শুরু হচ্ছে আগামী রবিবার। গ্রুপ ‘এফ’ দক্ষিণ আমেরিকান দলটির প্রথম প্রতিপক্ষ বসনিয়া হার্জেগোভিনা।
