দিনলিপি-৫

আপডেট : ১২ জুন ২০১৪, ১৯:৫২
হয়তো দূরে আছি তবুও মনে মনে যাচ্ছি তেপান্তর জোনাকি তার রাত্রিনীল ডানায় ডানায় বন্দি করে অন্তর-জাগানিয়া রশ্মি অথবা অশ্রুজল কে কবে শুনেছে এই খণ্ড রাত্রির তীব্র দহন বুকে নিয়ে কারো কারো ইচ্ছে করে মরে যেতে, দূরে যেতে সহস্র গোলাপ যেন ফুটে থাকে কবরে, গুহায় এই অবিশ্রাম ভ্রাম্যমাণ জুয়াড়ি-জীবন আমি যাপন করেছি শতশত পাতালের বীজমন্ত্র করেছি রচনা মদিরার জলের জঙ্গলে বসে কেঁদে কেঁদে ফিরে গেছি ঈশ্বরের নামে... তুমি কি তুলনাহীন, জাদুর নৌকায় শুধু আমাকে নিয়েই ফিরে যাবে?