লাইম লাইটে...

আপডেট : ১২ জুন ২০১৪, ২০:৪৬
গত ৯ জুন বিশ্বের শর্টফিল্ম ফোরামের অন্যতম সম্মাননা হিসেবে লাইম লাইট অ্যাওয়ার্ড জিতলেন ‘সংগ্রাম’ চলচ্চিত্রের নির্মাতা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ চলচ্চিত্রকার মনসুর আলী। লাইম লাইট অ্যাওয়ার্ড বিশ্বের সবচেয়ে বড় আয়োজনের শর্টফিল্ম অ্যাওয়ার্ড। ৫০০ ফিল্ম মেকারের অংশগ্রহণে এই সম্মাননার আসরে সেলিব্রেটি ও মেধাবী নির্মাতাদের ১৪টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। সেই মেধাবী তরুণ নির্মাতার সম্মাননা হিসেবে তিনি পুরস্কার জেতেন। ছবিতে নির্মাতা ক্যারি সোয়ানি, রুহি, মনসুর আলী ও আশান্তি ওমকার।