ব্ল্যাকমেইল-এ মিম ও হিরণ

আপডেট : ১২ জুন ২০১৪, ২০:৪৭
ওপার বাংলার উঠতি নায়ক হিরণ আর আমাদের মীমকে নিয়ে এবারে নির্মাতা অনন্য মামুন সাজিয়েছেন তার নতুন চলচ্চিত্র। নাম দিয়েছেন ‘ব্ল্যাকমেইল’। এমনিতেই দুই বাংলার শিল্পী নির্ভর চলচ্চিত্র ‘আমি শুধু চেয়েছি তোমায়’ নিয়ে চলছে নানা মুনির নানা মত। এ ছবির ব্যবসায়িক সাফল্যের চেয়েও বেশি লাভ হয়েছে কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক হূদয় খানের। হূদয় তার প্রায় নিমজ্জিত ক্যারিয়ারে আবার জোয়ার তুলেছেন। এছাড়া অভিনেতা মিশা সওদাগর ছবির বদৌলতে কলকাতার একাধিক চলচ্চিত্রে কাজ করার সুযোগ পাচ্ছেন। তাই অনন্য মামুনের পরবর্তী প্রজেক্ট নিয়ে অনেকেরই অন্যরকম নজর ছিল। দেখা যাক, এবারে উঠতি শিল্পী হিরণ আর মীমের কেমিস্ট্রি কতটা সফল হয়। ছবিতে এই দুই অভিনেতার পাশাপাশি কাজ করছেন ছোটপর্দার আরেক উঠতি অভিনেত্রী মৌসুমী হামিদ। নির্মাতা জানালেন, এর ভেতরে মৌসুমীকে চূড়ান্ত করা হয়েছে। বাকি তারকাদের লিখিত চুক্তিটা বাকি রয়েছে। খুব শিগগিরই ছবিটির শুটিং তারা শুরু করবেন বলে জানান।