স র্ব শে ষ

আপডেট : ১২ জুন ২০১৪, ২০:৪৯
গত ১২ জুন হলি ফ্যামিলি হাসপাতালে মৃত্যুবরণ করেণ দেশের প্রখ্যাত সংগীতজ্ঞ মনসুর আহমেদ। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না....রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। বার্ধক্যজনিত জটিলতায় গত ৮ জুন শারীরিক নানা সমস্যার দেখভালের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মনসুর আহমেদের মৃত্যুতে সংগীত সংগঠন বামবাসহ দেশের অধিকাংশ সাংস্কৃতিক সংগঠনগুলো শোক প্রকাশ করেছে। উল্লেখ্য মনসুর আহমেদের পুত্র মানাম আহমেদ বাংলাদেশের সংগীতাঙ্গনে অন্যতম এক সংগীত ব্যক্তিত্ব। বাবার মৃত্যুতে কান্নাজড়িত কণ্ঠে মানাম আহমেদ বিনোদন প্রতিদিনকে বলেন, ‘আমার আজকের অবস্থানের সবটুকু প্রেরণা আমার বাবা। আমার ছায়াশ্রয় চলে গেল আজ আমার কাছ থেকে। সকলে আমার বাবার আত্মার জন্য শান্তি কামনা করবেন।’