আমার দল আর্জেন্টিনা

আপডেট : ১২ জুন ২০১৪, ২০:৫০
সাম্প্রতিক কাজ সম্পর্কে বলুন? সামিনা চৌধুরী :ছয় বছর পর আবার একসঙ্গে প্লেব্যাক করলাম আসিফের সাথে। ‘এক ফালি চাঁদ’ শিরোনামের গানটি লিখেছেন অনুরূপ আইচ। গানটি থাকবে শাহীন কবির টুটুলের ‘গোল্লাছুট’ চলচ্চিত্রে। বিশ্বকাপে কোন দলকে সমর্থন করছেন? ছেলেবেলা থেকেই আর্জেন্টিনাকে সমর্থক করছি। আর আমার ছেলেও আর্জেন্টিনার অনেক বড় ভক্ত। খেলা দেখার প্রস্তুতি কেমন? প্রতিবারই খেলা দেখার বিশেষ প্রস্তুতি থাকে। এবারও প্রস্তুতির কোনো কমতি নেই। আর এই সময়টা এলে অন্যরকম এক উত্সবের আমেজ কাজ করে। উত্সব আমার সবসময়ই ভালো লাগে। আমরা তো এখন হাসতে ভুলেই গেছি। পতাকা উড়ানো বা জার্সি প্রীতি আছে কি? জার্সি কেনা, পতাকা উড়ানোর পালা ইতোমধ্যে শেষ হয়ে গেছে। আমার গাড়িতেও আর্জেন্টিনার পতাকা লাগানো হয়েছে। এখন শুধু আর্জেন্টিনার মাঠে নামার অপেক্ষা। আর আমরাও জার্সি পরে খেলা দেখতে বসে যাব। বিশ্বকাপ নিয়ে গাওয়া গানটি সম্পর্কে কিছু বলুন? হ্যাঁ এবার বিশ্বকাপ নিয়ে কয়েকজন মিলে গান গেয়েছি। ‘ব্রাজিল না আর্জেন্টিনা তর্ক উঠেছে জমে’ শিরোনামে এই গানটিতে আমি ছাড়াও কণ্ঠ দিয়েছে বাপ্পা, কনা, এলিটা, জুয়েল ছাড়াও আরও কয়েকজন।