আজকের নাটক

আপডেট : ১২ জুন ২০১৪, ২০:৫০
ঘাসফুল একুশে টেলিভিশনে আজ রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ঘাসফুল’। অঞ্জন আইচের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ঘাসফুল’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, জয়ন্ত চট্টোপাধ্যায়, সাদিয়া ইসলাম মৌ, আজাদ আবুল কালাম, তানিয়া আহমেদ, শশী, নিশো প্রমুখ। অহর্নিশি আরটিভিতে আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘অহর্নিশি’। মাসুম রেজার রচনা ও কাজী আমিরুল ইসলাম শোভার পরিচালনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলভী, আ খ ম হাসান, আজিজুল হাকিম, সঞ্জীব আহমেদ, জয়রাজ, পুতুল, উর্মী, বরুণ প্রমুখ। উন্নয়নমূলক অনুষ্ঠান ‘পিকেএসএফ সময়’ সাপ্তাহিক অনুষ্ঠান ‘পিকেএসএফ সময়’ প্রচার হবে আজ সকাল ১০টা ৩০ মিনিটে। ‘পিকেএসএফ সময়’ অনুষ্ঠানটির মাধ্যমে গ্রামীণ কৃষি, নারী ও পল্লী উন্নয়নসহ হতদরিদ্র এবং সফল মানুষের গল্পগুলো তুলে ধরা হবে।