ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মলানী সীমান্তে বিএসএফের হাতে মনির হোসেন (২২) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী আটক হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টায় সীমান্তের ৩৭২ পিলার এলাকার ওপারে ভারতের অভ্যন্তরে শ্রীপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। আটক মনির হরিপুর উপজেলার মারাধার গ্রামের খলিল উদ্দিনের ছেলে। ঠাকুরগাঁও ৩০ বিজিবির মলানী ক্যাম্পের কোম্পানী কমান্ডার শাজাহান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, মনিরকে ফেরত চেয়ে পতাকা বৈঠক আহবান করে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।
