বেনাপোলের পুটখালী সীমান্তের ঘোনার মাঠ এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার ভারত থেকে আসা ৩৫শ’ ৫৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। এ সময় কোন মাদক ব্যবসায়ীকে আটক করা সম্ভব হয়নি। ২৩ বিজিবি’র ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মোস্তাফিজুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী ঘোনার মাঠ এলাকায় ভোরের দিকে অভিযান চালিয়ে চোরাচালানীর একটি বহরে অভিযান চালিয়ে বেশ কিছু চটের বস্তা আটক করা হয়। পরে তার মধ্যে থেকে ৩৫শ’ ৫৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধার করা ফেন্সিডিল খুলনা ব্যাটালিয়ন হেড কোয়ার্টারে জমা দেয়া হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
