হজমের সমস্যার কারণে বিশ্বকাপকে সামনে রেখে গত বুধবারের অনুশীলনে বিশ্রামে থাকতে হয়েছে উরুগুয়ের অভিজ্ঞ স্ট্রাইকার দিয়েগো ফোরলানকে।
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপে উরুগুয়ের হয়ে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছিলেন ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। সে কারণেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের খেতাব গোল্ডেন বল জিততে তার কোন সমস্যা হয়নি। এদিকে হাঁটুর ইনজুরিতে থাকা দলের অপর তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ কোস্টা রিকার বিপক্ষে আগামিকাল শনিবারের প্রথম ম্যাচে মাঠে নামতে পারছেন না বলেই ইঙ্গিত পাওয়া গেছে। তাই ফোরলানের উপরেই দলের মূল দায়িত্ব থাকবে। ফোরলানের এই সমস্যা খুব একটা গুরুতর নয় বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। হজমের সমস্যার কারণে মাঠে থাকতে না পারলেও জিমে অনুশীলন করেছেন তিনি।
