তার পূর্বসূরিরাও জানেন এই যন্ত্রণা। সর্বশেষ নেদারল্যান্ডসের হয়ে যন্ত্রণাটা টের পেয়েছেন ওয়েসলি স্নেইডাররাও—এতো কাছে, তবু দূরে।
প্রায় সবাইকে অবাক করে দিয়ে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ফাইনালে এসেছিলেন। কিন্তু মাত্র একটি গোলের কারণে ছোঁয়া হলো না বিশ্বকাপ। এতোদিন পরেও সেই যন্ত্রণা পোড়াচ্ছে স্নেইডারকে, ‘আমার ক্যারিয়ারের সবচেয়ে করুণ দিন ছিল সেটা। আমি বিশ্বকাপ ট্রফির পাশ থেকে হেটে গেলাম; কিন্তু সেটা ধরতে পারলাম না। আমার বুকে ব্যথা করছিল মনে হয়। আমার জীবনে এতো কষ্টের দিন আর আসেনি।’
কষ্টটা এতো বেশি কেন, তাও বুঝিয়ে বলেছেন স্নেইডার, ‘আমরা পেনাল্টি শুটআউটের একেবারে কাছে পৌঁছে গিয়েছিলাম। অতিরিক্ত সময়ের মাত্র কয়েকটা মিনিট বাকি ছিল। এটা খুব লজ্জার ব্যাপার। আমরা ব্রাজিলকে হারিয়ে এলাম কোয়ার্টার ফাইনালে। অথচ এই ম্যাচটা জিততে পারলাম না!’
