নিজেদের সতর্ক করলেন কাহিল

আপডেট : ১২ জুন ২০১৪, ২২:৪৪
আপাতদৃষ্টিতে চিলির বিপক্ষে আগামীকাল শনিবার ভোররাত ৪টায় নিজেদের প্রথম খেলাটির আগে সুবিধাজনক অবস্থায় আছে অস্ট্রেলিয়া। কারণ চিলির ভিদাল এতে খেলতে পারছেন না, এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কিন্তু অস্ট্রেলিয়ান তারকা টিম কাহিল বলছেন, এটাই হতে পারে তাদের বিপদের কারণ। কাহিল মনে করছেন, ভিদালকে নিয়ে এতো ভাবনা তাদের বিপদে ফেলতে পারে। এমনও হতে পারে এই খবর আসলে চিলি শিবিরের তৈরি করা বিভ্রান্তি, ‘এটা বরং ওদের জন্য একটা টেকনিক্যাল সুবিধাও হতে পারে। এমন হতে পারে, ও ঠিকই সুস্থভাবে খেলবে ম্যাচটা। ফলে আমাদের এসব নিয়ে বেশি ভাবাটা ঠিক হবে না। আমাদের নিজেদের নিয়ে ভাবার অনেক কিছু আছে। সেটা ভাবাই ভালো। মনোসংযোগ হারালে সমস্যা।’ এ নিয়ে বেশি ভাবার আরও ক্ষতিকারক দিক দেখছেন কাহিল, ‘ভিদাল ছাড়াও চিলির দলে ভাবার মতো অনেক খেলোয়াড় আছে। তাদের নিয়েও ভাবতে হবে। অ্যালেক্সির মতো খেলোয়াড় আছে। ফলে একজনকে নিয়ে ভাবার কোনো উপায় নেই।’