প্রেমিকের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ !

আপডেট : ১৪ জুন ২০১৪, ২০:৫৬
নিজের ক্যারিয়ার, ব্যক্তিজীবন কোনোটাই সুবিধার যাচ্ছে না প্রীত জিনতার। এবারে প্রাক্তন প্রেমিক নেস ওয়াদিয়ার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনলেন প্রীতি জিনতা। শিল্পপতি ওয়াদিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছেন বলিউডের এই অভিনেত্রী। আইপিএলের দল কিংস ইলেভেন পাঞ্জাবের যুগ্ম মালিক প্রীতি জিনতা ও নেস ওয়াদিয়া। শুধু শ্লীলতাহানিই নয়, প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে হুমকি এবং দুর্ব্যবহারেরও অভিযোগ করেছেন ৩৯ বছর বয়সী প্রীতি। তার অভিযোগ, গত ৩০ মে ওয়াংখেড়ে স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাব ও চেন্নাই সুপার কিংসের ম্যাচের সময় গাড়ওয়ারে প্যাভেলিয়নে উঠে আসেন নেস ওয়াদিয়া। দর্শকদের সামনেই প্রীতির হাত ধরে টেনে অশ্লীল ভাষায় কথা বলতে থাকেন তিনি। তবে আর্থিক টানাপোড়েন, কিংবা লেনদেনে সমস্যা থাকার কারণেই যে প্রীতি এমনটা করছেন তা সহজেই অনুমেয়!