কালোবাজারি রোধে রেলের টিকিট ব্যবস্থায় পরিবর্তন করা হচ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক। দু’মাসের মধ্যেই রেলওয়ের যাত্রীরা নতুন টিকিট দেখতে পাবেন। নতুন টিকিট ব্যবস্থায় টিকিট কালোবাজারি অনেকটাই রোধ করা সম্ভব হবে বলে সম্প্রতি মন্ত্রী জানান। -তথ্য বিবরণী