ফরিদপুরের বিশ্বজাকের মঞ্জিল দরবার শরীফে যথাযোগ্য মার্যাদা ও ধর্মীয় ভাব-গাম্বীর্যের মধ্য দিয়ে পবিত্র লাইলাতুল বরাত পালিত হয়। শুক্রবার বাদ মাগরিব বিশ্বওলী খাজা বাবা ফরিদপুরীর পবিত্র রওজা জিয়ারতের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি শুরু হয়। রাতভর পবিত্র কোরআন থেকে তর্জমা, শবে-বরাতের তাত্পর্য তুলে ধরে বিশেষ বয়ান, জিকির-আসগর, বিশ্বওলীর নসিওত ও তরিকত সম্পর্কে বিশেষ আলোচনা করা হয়।
এদিকে চন্দ্রপাড়া পাক দরবার শরীফে শুক্রবার লাইলাতুল-বরাত পালিত হয়। মুসল্লিমউম্মার সুখ-শন্তি, আত্ম মার্যাদা রক্ষা ও উত্তর-উত্তর সাম্মৃদ্ধি কামনা করে লাখ-লাখ জাকেরান-আসেকানরা মহান আল্লার দরবারে মোনাজাত করেন। এ সময় ধর্মীয় অনুভুতি ও পীরের আসেকাদের আমিন-আমিন ধ্বনিতে দরবার শরীফ মুখরিত হয়ে উঠে।
