অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে নেত্রকোনা জেলা ছাত্রলীগের কাউন্সিল ও সম্মেলন । আগামীকাল সোমবার জেলা ছাত্রলীগের কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
একটি সূত্র জানায়, গত সপ্তাহে কেন্দ্রের নির্দেশে সম্মেলন স্থগিত করা হয়েছে। দলকে আরো সংগঠিত করে এবং রোজার ঈদের পরে কাউন্সিল হবে। সংগঠনের সভাপতি/সম্পাদকসহ বিভিন্ন পদে নির্বাচনকে কেন্দ্র করে গত দুই মাস যাবত্ শহরে যে অস্থিরতার সৃষ্টি হয়েছিল আপাতত তার অবসান হয়েছে বলে মনে করছেন দলের সাধারণ কর্মীরা। সম্মেলনকে কেন্দ্র করে নেত্রকোনা ছাত্রলীগ দুটি গ্রুপে বিভক্ত হয়ে পড়েছিল। বর্তমান সভাপতি ফয়সল আহমেদ খান রনির বিরুদ্ধে নানান অভিযোগ এনে প্রতিদিন তার বিরুদ্ধে মিছিল সমাবেশ করছিল ছাত্রলীগের একাংশের নেতা- কর্মীরা। এই সম্মেলনকে কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে নানা ধরনের দ্বন্দ্বের বহিঃপ্রকাশ ঘটে। জেলা ছাত্রলীগের সম্পাদক খোরশেদুল আলম বলেন, গঠনতন্ত্র মোতাবেক প্রতিটি উপজেলায় ছাত্রলীগের কাউন্সিলর নির্বাচিত না করায় তড়িঘড়ি করে জেলা সম্মেলন করা যাবে না। রোজার ঈদের পরপরই সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করা হবে।
