এই ইউচি নিশিমুরাই গত বিশ্বকাপে নেদারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের ম্যাচে ফিলিপ মেলোকে লাল কার্ড দেখিয়েছিলেন। ২-১ গোলে হেরে ব্রাজিলের জন্য বিশ্বকাপটাও সেখানেই শেষ হয়ে যায়। চার বছর আগে অবশ্য জাপানি রেফারিকে নিয়ে কোন প্রশ্ন ওঠেনি। এবার উঠছে কারণ, এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের পক্ষে তার বিরুদ্ধে পেনাল্টি দেয়ার ক্ষেত্রে পক্ষপাতের অভিযোগ উঠছে। তবে, তার হয়ে কথা বলেছে এবার খোদ ফিফা। ফিফার গভর্নিং বডির সদস্য থিয়েরি ওয়েইল বলেছেন, ‘ব্যাপারটা নিয়ে অনেকেই অনেককিছু ভাবছেন। কিন্তু আমি মোটেই সেভাবে বলবো না। অনেকে ফিফার দিকেও আঙ্গুল তুলছেন। স্বাগতিক দেশের পক্ষপাতের অভিযোগও উঠেছে আমাদের বিরুদ্ধে। অভিযোগটা পুরোটাই ভিত্তিহীন।’
