জয়পুরহাটে ১২শ’ বোতল ফেনসিডিল জব্দ

আপডেট : ১৪ জুন ২০১৪, ২১:৫৫
দুই জেলা পুলিশের টানাটানি জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাটের কালাই থানার সামনে দুর্ঘটনা কবলিত একটি ট্রাক থেকে কালাই থানা পুলিশ ১২শ বোতল ফেনসিডিল ট্রাক এবং ট্রাকের হেলপারকে আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শক্রবার রাত সাড়ে ১১টার দিকে বগুড়া থেকে ভুসিমাল বোঝায় একটি ট্রাক কালাই থানার গেটে বটগাছের সাথে ধাক্কা লাগে। উত্সুক জনতা কাছে গিয়ে দেখে গাড়ীর ভিতরে কেউ নেই। পুলিশ এসে গাড়ীর ৫০গজ দুরে থেকে আহত এক ব্যাক্তিকে জিজ্ঞাসা করে জানতে পারে সে ঐ গাড়ীর হেলপার। চালক তাকে ছেড়ে চলন্ত গাড়ী থেকে পালিয়েছে। কুড়িগ্রাম জেলার রাজিবপুরের বাসিন্দা ট্রাকের হেলপার হাসান, সেও পালাতে গিয়ে আহত হয়্। পুলিশ জনতা গাড়ীতে উঠে দেখতে পান গাড়ীর উপড় ফেনসিডিল। এর মধ্যে বগুড়ার শিবগঞ্জ থানার একটি টহল দল এসে বলে এই গাড়ীটিকে আমরা মোকামতলা থেকে ধাওয়া করে এনেছি আমরা গাড়ী শিবগঞ্জ থানায় নিয়ে যাব। এলাকার জনগন এবং কালাই থানার ওসি রমজান আলী মালভর্তি গাড়ী নিয়ে যেতে বাধা দিলে দুই জেলার পুলিশের মধ্যে ফেনসিডিলের গাড়ী নিজেদের আয়ত্বে নেওয়ার প্রতিযোগিতা শুরু হয়। অবশেষে উপর মহলের নির্দেশে শিবগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে কালাই থানায় একটি মামলা দায়ের করে।