পৃথক দুর্ঘটনায় নিহত ৩ আহত ৩০

আপডেট : ১৪ জুন ২০১৪, ২১:৫৬
দেশের কয়েকস্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ৩০ খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের। রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বসন্ত দাশ (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল শনিবার ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় হানিফ পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে চান্দাইকোনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। সিরাজদিখানে বাস-টমটম সংঘর্ষে নিহত ১ মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাস ও টমটমের মুখোমুখি সংষর্ষে মোবারক হোসেন (৬০) নামে এক টমটম যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৪ যাত্রী। গতকাল শনিবার ঢাকা-সিরাজদিখান-বেতকা সড়কের ইছাপুরার লালবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে বেতকাগামী একটি এসএস পরিবহনের বাস ও বেতকা থেকে সিরাজদিখানগামী টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই মোবারক হোসেন নিহত হন। নিহত মোবারকের বাড়ি সিরাজদিখানের কাকালদি গ্রামে। অপর আহত ৪ যাত্রীকে সিরাজদিখানের ইছাপুরা স্বাস্থ্য কেন্দ্রে চিকিত্সা দেযা হয়েছে। পাকুন্দিয়ায় দু’বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৩০ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গতকাল শনিবার কটিয়াদী-ঢাকা সড়কের মান্দারকান্দি নামকস্থানে বিআরটিসি ও উজানভাটি পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে উভয় পরিবহনের অন্তত ৩০ জন গুরুতর আহত হয়েছে। আহতদের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভাগলপুর জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিআরটিসি বাসটি কটিয়াদ হয়ে ঢাকা যাওয়ার পথে বিপরীত দিক দিয়ে আসা উজানভাটি পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হোসেনপুর সার্কেল মো.আনোয়ার হোসেন ও পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রাব্বানী। ট্রাকের চাপায় হেলপারের মৃত্যু নীলফামারীতে দেয়াল আর ট্রাকের মাঝে চাপা পরে নিহত হয়েছে ওই ট্রাকের হেলপার খোরশেদ আলম (৫০)। গতকাল শনিবার শহরের কলেজ পাড়া এলাকার একটি নির্মাণাধীন প্রতিষ্ঠানের মালামাল সরবরাহকারী ওই ট্রাকের হেলপার খোরশেদ আলমের বাড়ি রংপুর জেলায়।