সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৪ জুন ২০১৪, ২১:৫৭
মতলবে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা \ মতলব পৌরসভার শ্রীবর্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে খলিলুর রহমান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে গতকাল শনিবার ২১৫ জন শিক্ষার্থীর মাঝে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম। সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন। বক্তব্য রাখেন চাঁদপুরের এসপি আমির জাফর, উপজেলা চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, ইউএনও সফিকুল ইসলাম, জেলা কৃষকলীগের সভাপতি জয়নাল আবেদীন প্রধান প্রমুখ। গজারিয়ায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত মুন্সীগঞ্জ প্রতিনিধি \ গতকাল শনিবার দুপুরে গজারিয়া থানা প্রঙ্গনে ওপেন হাউজ-ডে হয়েছে। এতে গজারিয়া উপজেলার সর্বত্র মাদকের ছড়াছড়ি, অবৈধ বালু উত্তোলন, সহিংসতা, এবং অবৈধ গ্যাস সংযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের সাংসদ অ্যাভোকেট মৃনাল কান্তি দাস, এএসপি এমদাদুল হক, গজারিয়া উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, গজারিয়া ইউপি চেয়ারম্যান শফিউল্লাহ শফি, ভবেরচর ইউপি চেয়ারম্যার অধ্যাপক গিয়াস উদ্দিন, টেংঙ্গারচর ইউনিয়নের চেয়ারম্যান শাহ্জাহান সরকার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজারিয়া থানার ওসি মো. ফেরদাউস হোসেন। স্বীকৃতির দাবিতে বগুড়ায় আদিবাসীদের মানববন্ধন বগুড়া প্রতিনিধি \ আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ভূমির অধিকার নিশ্চিত করাসহ বাজেটে তাদের জন্য পৃথক বরাদ্দের দাবিতে বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন গতকাল শনিবার । মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির(সিপিবি) সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান খান, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি রেবেকা সরেন, আদিবাসী ইউনিয়নের নেতা শ্রীকান্ত মাহাতো, দিবালোক সিংহ, রূপচাঁদ বর্মণ, সিপিবি নেতা ইসমাইল হোসেন, অ্যাডভোকেট দুলাল কু্লু প্রমুখ। তেরখাদায় কৃতী ছাত্রীদের সংবর্ধনা তেরখাদা (খুলনা) সংবাদদাতা \ গতকাল শনিবার উপজেলার শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ২০১৩ সালের জে এস সি এবং ২০১৪ সালের এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান ম্যানেজিং কমিটির সভাপতি শেখ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদী সুজা। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোল্যা এহিউল ইসলাম ও হোসনেয়ারা চম্পা ও মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মতিউর রহমান,। স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক প্রদীপ কুমার সাহা। বক্তৃতা করেন থানার অফিসার ইনচার্জ হরেন্দ্র নাথ সরকার, মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, ডাঃ সাইফুল্লাহ আল কাফি, ছাত্রী সাবিহা আফরোজ রোপা, সাদিয়া আফরিণ ও জান্নাতুন নাঈম। কালিয়াকৈরে ফরমালিনযুক্ত লিচু ও আম ধ্বংস কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা \ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় গতকাল শনিবার দিনব্যাপী ফরমালিন বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।এ সময় ফরমালিনযুক্ত বিপুল পরিমান লিচু ও আম ধ্বংস করা হয়। পুলিশ সুত্রে জানা যায়,ওই দিন সকাল থেকে চন্দ্রা উপজেলার এলাকায় চেকপোষ্ট বসিয়ে উওর বঙ্গ থেকে ঢাকাগামী ফল বুঝাই বিভিন্ন বাস ও ট্রাকে অভিযান চালিয়ে মাত্রাতিরিক্ত ফরমালিন থাকায় বিপুল পরিমান লিচু ও আম জব্দ করা হয়। পরে ফরমালিনযুক্ত শত শত ঝুড়ি আম ও লিচু মহাসড়কের উপড় ফেলে গাড়ীর চাকায় পিষ্ট করে ধ্বংস করা হয়। চেকপোষ্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল ইসলাম,জেলা পুলিশ সুপার আব্দুল বাতেন, জেলা ম্যাজিষ্ট্রেটর মোঃ মহসিন,সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার সনজিত কুমার রায়,কালিয়াকৈর সহকারী কমিশনার(ভুমি)জিনাত জাহান,জেলা মত্স্য কর্মকর্তা আব্দুল মজিদ,কালিয়াকৈর থানা অফিসার ইনচার্জ (ওসি )ওমর ফারুক। হোমনায় দলিল লিখক ও ভেন্ডার সমিতির নির্বাচন হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ হোমনা উপজেলা দলিল লিখক ও ভেন্ডার সমিতির দুই বছর মেয়াদী নির্বাচন গতকাল শনিবার সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচনে মো. মিজানুর রহমান মোক্তার সভাপতি ও শামসুল হক মোক্তার সেক্রেটারি নির্বাচিত হয়। সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। এতে ৯০ জন ভোটারের মধ্যে সবাই ভোট প্রদান করেন। নির্বাচন পরিচালনা করেন ভেন্ডার মো. সফিকুল ইসলাম। তাহিরপুরে ৪ মদ্যপের কারাদণ্ড তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ তাহিরপুরে ৪ মাতাল যুবককে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোলায়মান এর নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে থানা পুলিশের হাতে আটককৃত ৪ মাতাল যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশের আদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত যুবকরা হলো- উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা গ্রামের সাবেক ইউপি সদস্য বাচ্চু মিয়ার ছেলে মো. ওছমান ফারুক (২৩), জালাল উদ্দিনের পুত্র মোবারক হোসেন (২৫), ইমান আলীর পুত্র জিয়াউল হক (২৬), আসমত আলীর পুত্র মো. ইব্রাহিম (২৪)। দাউদকান্দিতে টিন, রিকশা ও সেলাই মেশিন বিতরণ দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা \ গতকাল শনিবার দাউদকান্দি উপজেলার দরিদ্রদের মাঝে স্থানীয় সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুঁইয়া ৩৪ বান্ডিল টিন, ১৫টি সেলাই মেশিন ও ৪টি রিকশা বিতরণ করেন। দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে উল্লেখিত বস্তুগুলোর বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ উর রহমান। অন্যদের মধ্যে উপজেলা আওয়মী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গায় শিবির সভাপতি সম্পাদকসহ ৯ জন আটক চুয়াডাঙ্গা প্রতিনিধি \ গত শুক্রবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কালিদাশপুর গ্রাম থেকে জেলা ছাত্র শিবিরের সভাপতি শরীফুল আলম বকুল ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলামসহ ৯ নেতা-কর্মীকে আটক করে। আটককৃতরা উল্লেখিত ২ জন ছাড়াও অপর ৭ জন হল- আলমডাঙ্গা উপজেলার ডাউকির আলফাজ উদ্দীনের ছেলে আব্দুস সামাদ (১৮), সাধু মুন্সীর ছেলে বকুল (২৭), ওমর আলীর ছেলে নাসির উদ্দীন (২০), ভদুয়ার আলতাফ উদ্দীনের ছেলে সাদ্দাম হোসেন (১৮), ছত্রপাড়ার কুরবান আলীর ছেলে জাকির হোসেন (২০), গোবিন্দপুরের আরমান আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৪) ও কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বেশিনগর গ্রামের দাউদ হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (২১)। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে তাদের আটক করে পরে গ্রেফতার হয়। মিঠাপুকুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ মিঠাপুকুরে জিপিএ-৫ প্রাপ্ত ৪৩৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। গতকাল শনিবার মিশন ইন্টারন্যাশনাল কলেজ, ঢাকা’র উদ্যোগে বেগম রোকেয়া অডিটরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার। মিঠাপুকুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ হাবিব-ই-আজমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ হারুন-অর-রশীদ ও মিশন ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ হুমায়ন কবির প্রমুখ। বাঞ্ছারামপুরে বিএনপি প্রার্থীর পক্ষে গণসংযোগ বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মাহাবুব হাসান বাবুর সমর্থনে দোয়াত কলম প্রতীকের পক্ষে আজ শনিবার সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ খালেকের নেতৃত্বে ফেরিঘাট, ছয়ানী, জগন্নাথপুর, সোনারামপুর, আকানগর হয়ে তেজখালী পর্যন্ত প্রায় ২৫টি গ্রামে ব্যাপক গণসংযোগ করা হয়। গণসংযোগে উপস্থিত থেকে বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য এডভোকেট রফিক সিকদার, ডা. রফিকুল ইসলাম খোকন, মোশারফ হোসেন সিকদার, মেজর (অব.) সাইদ, লিয়াকত আলী ফরিদ, আব্দুল মান্নান, ড. সাইদুজ্জামান কামাল, এড. জিয়াউদ্দিন জিয়া, দেওয়ান মো. নাজমুল হুদা, হোসনে আরা জালালী, ছাত্রদল সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক জিসান সরকারসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী। আমতলীতে নেশাগ্রস্ত ছেলেকে পুলিশে সোপর্দ আমতলী (বরগুনা) সংবাদদাতা \ ইমাম হোসেন (১৯) নামে এক নেশাগ্রস্ত কলেজ পড়ুয়া ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশে সোপর্দ করলো বাবা। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে আমতলী পৌরসভার ৪নং ওয়ার্ডের পুরাতন হাসপাতাল সড়কে। নেশাগ্রস্ত ইমাম হোসেনের বাবা মো. রহিম আকন জানান, শুক্রবার সন্ধ্যায় ছেলে নেশাগ্রস্ত অবস্থায় বাসায় এসে অত্যাচার শুরু করে। এ অবস্থায় তাকে আটকে রেখে থানায় খবর দিলে পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যায়। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিয়াজ হোসেন পিপিএম জানান, বাবার অভিযোগে মাতাল অবস্থায় শুক্রবার রাতে ইমামকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে তাকে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। চরভদ্রাসনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সাহায্য বিতরণ চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা\ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার খালাশি ডাঙ্গী গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০টি হিন্দু পরিবারের মাঝে সাহায্য বিতরণ করা হয়েছে গতকাল শনিবার। ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সাহায্য তুলে দেন এসোসিয়েসনের সভাপতি মোঃ মেহেদী হাসান মিলন ও সেক্রেটারী ডা. মো: জালাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন মো: সিদ্দিকুর রহমান, হারুন অর রশিদ খান, মো: মুস্তাফিজুর রহমান (শিমুল) ও হরেরাম বিশ্বাস। গত ২৩ এপ্রিল আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য শান্তি মন্ডল, নারায়ণ, দশরাথ ও মিঠু কাপাশিয়া জানায়, আগুনে আমাদের প্রায় ৭৫ লাখ টাকার মালামাল পুরে যায়। মঠবাড়িয়ায় বিষপ্রয়োগে মাছ নিধন মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা\ মঠবাড়িয়া-তুষখালী সড়কের গুদিঘাটা নামক স্থানে সুমী মত্স্য খামারে গত শুক্রবার রাতে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে প্রায় লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে। এ ঘটনায় ওই মত্স্য খামারের মালিক আজিজুর রহমান হানিফ মোল্লা বাদী হয়ে গতকাল শনিবার মঠবাড়িয়া থানায় তার খামারের কর্মচারী আলতাফ ফরাজীর নামে একটি সাধারণ ডায়েরী করেছেন। থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, মত্স্য খামারটিতে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করলে প্রায় লক্ষাধিক টাকার মনোসেক্স তেলাপিয়া মাছ মারা যায়। খামারের মালিক হানিফ মোল্লা জানান, তার খামারের কর্মচারী আলতাফ ফরাজী কিছুদিন পূর্বে মাছ চুরি করার পাঁয়তারা চালায়। এসময় তিনি ওই কর্মচারীকের মারধর করেন। এতে ওই কর্মচারী ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটাতে পারেন। সরিষাবাড়ীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা\ পুলিশ ও জনগণের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি এবং মাদক, জুয়া, বাল্য বিবাহ, সন্ত্রাসসহ সামাজিক অপরাধ নির্মূলের লক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ীতে থানা পুলিশের উদ্যোগে গত শুক্রবার সকালে উন্মুক্ত আলোচনা সভা (ওপেন হাউজ ডে) অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জামালপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন বাদশা, সহ-সভাপতি মনির হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন, অধ্যক্ষ সৈয়দ আব্দুর রউফ, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, চেয়ারম্যান সামস উদ্দিন, সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর প্রমুখ। আড়াইহাজারে ২ পক্ষের সংঘর্ষে আহত ১৫ গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা\ আড়াইহাজারে জমি নিয়ে বিরোধের জের ধরে ২ পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। গত শুক্রবার দুপুরে উপজেলার উচিত্পুরা ইউনিয়নের আতাদী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ইব্রাহিম, রমিজ উদ্দিন, ইয়াকুব, মাফিয়া, রুমি, হাসান, ইউসুফ, তাসলিমা, মান্নান, হাজিরুনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ওই জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ওই গ্রামের ইব্রাহিম ও রমিজউদ্দিনের লোকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আড়াইহাজার থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মহালছড়িতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান মহালছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা \ বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও পানছড়ির লতিবান ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান খগেশ্বর ত্রিপুরাকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদের সদস্য করার দাবিতে মহালছড়ি উপজেলায় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে ত্রিপুরা সম্প্রদায়ের নেতৃবৃন্দ। মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রেরিত এ স্মারকলিপিতে মহালছড়ি উপজেলার ত্রিপুরা সম্প্রদায়ের হেডম্যান, কার্বারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজকর্মীসহ বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক ব্যক্তি স্বাক্ষর করেন। খাগড়াছড়িতে মোট জনসংখ্যার ১৩ ভাগ ত্রিপুরা সম্প্রদায়ের রয়েছে উল্লেখ করে সকলের কাছে গ্রহণযোগ্য ও সফল চেয়ারম্যান খগেশ্বর ত্রিপুরাকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদের সদস্য করার দাবি জানান। গোপালগঞ্জে ফসল উত্পাদনে আধুনিক প্রযুক্তি ব্যবহার বিষয়ক কর্মশালা গোপালগঞ্জ প্রতিনিধি \ গোপালগঞ্জে ফসল উত্পাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার শীর্ষক দিনব্যাপী কর্মশালা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান। গোপালগঞ্জ কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অতুল কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বক্তব্য রাখেন মাদারীপুর ডাল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক ডঃ আবুল হোসেন, জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের শস্য উত্পাদন বিশেষজ্ঞ রমেশ চন্দ্র ব্রহ্ম প্রমুখ। বিরামপুরে শিক্ষার্থী ঝরে পড়া রোধে মা সমাবেশ বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ বিদ্যালয়ে শিক্ষার্থী ঝরে পড়া রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিরামপুর ও পার্শ্ববর্তী উপজেলার মায়েদের নিয়ে গতকাল শনিবার বিরামপুর পাইলট হাইস্কুলে মা সমাবেশ হয়েছে। বিদ্যালয় সভাপতি আনারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন মাধ্যমিক উপবৃত্তি প্রকল্প পরিচালক আফজাল হোসেন। বক্তব্য রাখেন উপবৃত্তি প্রকল্পের উপ-পরিচালক কে,এম কাওসার আলী, সহকারী পরিচালক ফরিদ আহমেদ, প্রকল্প কর্মকর্তা তাইমুর রহমান, হাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম জিন্নাহ, ওসি মমিনুল ইসলাম, প্রধান শিক্ষক আরমান হোসেন, উপাধ্যক্ষ একেএম শাহজাহান, উপস্থিত মা’ প্রতিনিধি নার্গিস পারভিন, অভিভাবক সদস্য বেলাল হোসেন প্রমুখ। মাদারগঞ্জে পাট চাষিদের প্রশিক্ষণ মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা \ গত শুক্রবার সকালে মাদারগঞ্জ উপজেলা হলরুমে পাট অধিদপ্তর কর্তৃক আয়োজিত উচ্চ ফলনশীল পাট, পাটবীজ উত্পাদন শীর্ষক এক চাষী প্রশিক্ষণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। জেলা প্রশাসক শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে সভায় বত্তৃদ্ধতা করেন পাট অধিদপ্তরের প্রকল্প পরিচালক ড.মঙ্গল চন্দ্র চন্দ, উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, জেলা আওয়ামী লীগের নেতা মির্জা কবীর, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান, কৃষকলীগ সভাপতি শামীম আহম্মেদ দুদু প্রমুখ। ইসলামপুরে ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা \ ইসলামপুরে গত শুক্রবার বেলা ৩টায় স্থানীয় পাবলিক হল মিলনায়তনে গোয়ালের চর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল/১৪ অনুষ্ঠিত হয়েছে। ওইদিন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগ সভাপতি তাছিরউদ্দিন, কৃষিবিদ মঞ্জুর মোর্শেদ হ্যাপী প্রমুখ। এসময় ইউনিয়ন চেয়ারম্যান হাজী এনামুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মানিকুর ইসলাম মানিকসহ অন্যান্য নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। দেবিদ্বারে বিষ প্রয়োগে মাছ নিধন চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় সাত লক্ষ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে ওই গ্রামের মত্স্য চাষী নজরুল ইসলাম নয়ন এর লিজকৃত পুকুরে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত নয়ন জানান, রাত ১২টায় পুকুরের পাড়ের এক দোকানদার হঠাত্ পুকুরের সব মাছ লাফালাফি করতে দেখে আমাকে সংবাদ দেয়। আমি পুকুর পাড়ে এসে পুকুরে ভাসমান অবস্থায় একটি বিষের বোতল দেখতে পাই। কয়েক ঘণ্টার মধ্যে পুকুরের সব মাছ মরে ভেসে যায়। মহালছড়ি ছাত্রলীগ জেলা সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা মহালছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা\ খাগড়াছড়ির মহালছড়িতে সংগঠন বিরোধী কার্যকলাপ এবং জামায়াত-শিবিরের সঙ্গে আঁতাত করে দলের ভাঙ্গন সৃষ্টি করার কাজে লিপ্ত থাকার প্রমাণ পাওয়ায় গত শুক্রবার মহালছড়ি উপজেলা ছাত্রলীগ কমিটি থেকে মো. রোকন মিয়া ও বাবু রিপন ওঝাকে মহালছড়ি উপজেলা ছাত্রলীগ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত দুই ব্যক্তির সাথে গোপন আঁতাত ও আশ্রয়-প্রশ্রয় দাতা হিসেবে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় জেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল বাহারকে অবাঞ্ছিত ঘোষণা করেছে উপজেলা ছাত্রলীগ। মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি সাগর চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নবাবগঞ্জে বিনামূল্যে চিকিত্সা সেবা দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা \ গতকাল শনিবার ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদরে দুস্থদের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিত্সা সেবা দিয়েছে কর্মসূচি ডট কম নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এতে প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. রামকৃষ্ণ সাহা। বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা কাজী শফিকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার আব্দুর রশিদ সিদ্দিকী, বাগমারা বাজার কমিটির সভাপতি মামুন খান, কর্মসূচি ডট কম’এর সভাপতি মুক্তি সাহা, সাধারণ সম্পাদক ভজন চক্রবর্তী প্রমুখ।