এবারে কারিশমা’র সাথে মনসুর আলী

আপডেট : ১৫ জুন ২০১৪, ২০:২৯
‘সংগ্রাম’ চলচ্চিত্রে অনুপম খেরকে নিয়ে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র সংগ্রাম নির্মাণ করে সমালোচকমহলে প্রশংসা কুড়িয়েছিলেন। এবারে বাংলাদেশের বংশোদ্ভুত এই ব্রিটিশ নির্মাতা নতুন একটি প্রজেক্ট নির্মাণ করছেন, যেখানে একসাথে কাজ করছেন বলিউড সুপারস্টার কারিশমা কাপুর। এরই ভেতরে তারকার সাথে লিখিত চুক্তি হয়ে গেছে। তবে এটা কী ধরনের কাজ হতে চলেছে তা এখনও রহস্যের ভেতরেই রেখেছে। আনঅফিসিয়ালি জানা গেছে, কারিশমার সাথে একটি বিজ্ঞাপন চিত্র ও একটি ডকুফিল্ম নির্মাণ করবেন তিনি। উল্লেখ্য, মনসুর আলী সম্প্রতি তার ‘সংগ্রাম’ চলচ্চিত্রের জন্য লাইম লাইট অ্যাওয়ার্ডে ভূষিত হন। এই কাজটির পরই দ্বিতীয় প্রজেক্ট হিসেবে তার কাজে তিনি কারিশমা কাপুরকে বেছে নিলেন।