জার্সি পরেই খেলা দেখতে বসি

আপডেট : ১৫ জুন ২০১৪, ২০:২৯
বিশ্বকাপে আপনার সমর্থিত দল কোনটি? আমি এবং আমার স্বামী দু’জনেই ব্রাজিল করি। তাই খেলা দেখার সময় খুনসুটির ঝামেলা নেই। আমার আশপাশের আত্মীয়-বন্ধু বেশির ভাগই ব্রাজিলের সমর্থক। সেই জায়গা থেকে অন্যরকম এক আমেজ কাজ করে। এবার ব্রাজিলের খেলা দেখার আয়োজন কেমন ছিল? প্রতিবারেই খুব ঘটা করে ব্রাজিলের খেলা দেখতে বসি। এবারও কোনো কমতি ছিল না। উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে খেলা পর্যন্ত পুরোটা দেখেছি। উদ্বোধনী অনুষ্ঠান আমার কাছে ভালো লেগেছে। আর ব্রাজিলের জয়ের পর তো উল্লাস। প্রিয় দলের পতাকা উড়ানো বা জার্সি প্রীতি আছে কি? অবশ্যই আছে। জার্সি পরেই খেলা দেখতে বসি। যেহেতু প্রথম খেলা ব্রাজিলের তাই আগে থেকেই জার্সি কিনে রেখেছিলাম। জার্সি পরে খেলা দেখতে বসলে অন্যরকম এক টান অনুভব করি। এবার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একটি অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানেও জার্সি পরেই যোগ দিয়েছিলাম। ফুটবল নিয়ে কোনো কাজ করেছেন? অনেক প্রস্তাব এসেছিল। তবে আমি খেলা দেখতেই ভালোবাসি, এই নিয়ে কোনো অনুষ্ঠান উপস্থাপনা করতে না। কারণ খেলার টেকনিক্যাল দিকগুলো খুব ভালো বুঝি না। তাই সেই জায়গাটায় বসতে চাই না। থিম সং কেমন লেগেছে? শাকিরারটা ভালো লেগেছে। তবে জেনিফার লোপেজ আর পিটবুলের গানটা তেমন ভালো লাগেনি। কিন্তু জেনিফারের পারফমেন্স আমার ভালো লেগেছে। ঈদকে সামনে রেখে কী কাজ করছেন? এখনও কথা চলছে। কোনো অনুষ্ঠান ফাইনাল হয়নি। তবে এই মুহূর্তে একটি ব্রাইডেল শোয়ের অনুষ্ঠান চলছে। সাক্ষাত্কার : মোস্তাফিজ মিঠু