বিশ্বকাপে.. বিশ্বকাঁপে

আপডেট : ১৫ জুন ২০১৪, ২০:৩০
‘ট্রান্সপর্টার’ তারকা জ্যাসন আর নেদারল্যান্ডস স্ট্রাইকার রোবেনের ভেতরে এবারে চেহারার সাদৃশ্য নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া হৈ চৈ করছে। জ্যাসনের কাছেও নাকি ফোন গিয়েছে এই বলে যে, আর্জেন তার কোনো কালের আত্মীয় হন কি না! জ্যাসন অবশ্য এতে মজাই পাচ্ছেন। তবে নেদারল্যান্ডসের খেলা তাকে দারুণ ভাবে অনুপ্রাণিতও নাকি করেছে। একই চেহারার ভাইয়ের কারণেই জেসন সেই ম্যাচটি দেখেছেন কি না তা অবশ্য জানা যায়নি! তথ্যসূত্র : এনডিটিভি ০০০০ ‘জার্মানির জার্সি থেকে শুরু করে তাদের মাঠ কাঁপানো উত্তাপ সবই আমার ভালো লাগে। সহিল ব্রাজিল করে তাই ওর সাথে খেলা দেখতে বসলে এই তর্কের শেষ থাকে না। ফিফা বিশ্বকাপ যখন থেকে দেখি তখন থেকেই জার্মানির খেলার ছন্দের ফ্যান আমি। তাই জার্মানি ছাড়া কোনো কথা হবে না।’ দিয়া মির্জা বিশ্বকাপে জার্মান দল সমর্থন প্রসঙ্গে