মাইলসের কনসার্ট

আপডেট : ১৫ জুন ২০১৪, ২০:৩১
এসএসএফ (স্পেশাল সিকিউরিটি ফোর্স)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১৮ ও ১৯ জুন এটিএন বাংলা ও এসএসএফ-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ব্যান্ড দল মাইলস, শিল্পী শাকিলা জাফর এবং নির্ঝর। নুসরাত ফারিয়ার উপস্থাপনা এবং মুকাদ্দেম বাবুর প্রযোজনায় দুই ঘণ্টা ব্যাপ্তির অনুষ্ঠানটি সন্ধ্যা ৭টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ৫০ মিনিট পর্যন্ত প্রচার হবে।