আনিসুর রহমান মিলন
বিশ্বকাপে ৯০ মিনিট উত্তেজনা মানে জার্মানি। এটা শুধু আমি জার্মানির সাপোর্টার বলে না, যে কেউ এটা প্রত্যক্ষে স্বীকার না করলেও পরোক্ষে করতেই হবে। আমার মনে হয় ক্লোসা বিশ্বকাপ মাঠে সর্বাধিক অবস্থানের রেকর্ড গড়বে। আমি চাই, ও আমৃত্যু বিশ্বকাপ খেলুক। কারণ ৪ বছর পরপর অনেককেই নতুন করে চিনতে হয়। আমার দলের ক্লোসাকে আমি দেখছি গত ৩ বিশ্বকাপ ধরে। আর এবারও সেই পায়ের জাদু দেখার জন্যই খেলা দেখতে বসব। আর রোনালদোর টিম পর্তুগালকে আমি খুব একটা এগিয়ে রাখতে পারছি না।
