রায়পুরে চার টন ফরমালিন দেয়া আম জব্দ

আপডেট : ১৫ জুন ২০১৪, ২১:২৯
রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা জানান, গতকাল রবিবার রায়পুর পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ফল ব্যবসায়ী মনির মোল্লার আড়ত থেকে ফরমালিনযুক্ত ৪ টন আম জব্দ করে ডাকাতিয়া নদীতে ফেলে দেয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শরমিন আলম এ অভিযান পরিচালনা করেন। এসময় আড়তের মালিক ও তার লোকজন পালিয়ে যায়। গাজীপুরকে ফরমালিন মুক্ত জেলা ঘোষণা করা হচ্ছে গাজীপুর প্রতিনিধি \ গাজীপুরকে ফরমালিনমুক্ত জেলা ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। জেলা আইন শৃংখলা কমিটির সভায় এ ঘোষণা দেন জেলা প্রশাসক মোঃ নূরুল ইসলাম। গতকাল রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক জানান, সোমবার পর্যন্ত সকল ফল ও শাক-সবজি ব্যবসায়ীদের সময় বেধে দেয়া হয়েছে। মঙ্গলবার থেকে জেলার সর্বত্র অভিযান পরিচালিত হবে। এ সময় বিভিন্ন হাটবাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ, ফল ব্যবসায়ী ও প্রশাসকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আম ব্যবসায়ীদের হামলার ঘটনায় আসামি চার শতাধিক পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা \ উপজেলার বানেশ্বরে ভেজাল বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আম ব্যবসায়ীদের হামলা, ভাংচুর ও সড়ক অবরোধ ঘটনায় পুঠিয়া থানায় শনিবার রাতে একটি মামলা হয়েছে। মামলায় নামীয় ১৭ জনসহ চার শতাধিক লোককে আসামি করা হয়েছে।