অপহূত মাদরাসা সুপার ১৪ ঘণ্টা পর উদ্ধার

আপডেট : ১৫ জুন ২০১৪, ২১:৩০
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মইনপুর আলহাজ্ব আজহারুল ইসলাম মহিলা দাখিল মাদরাসার সুপার আবু ছালেহ মো. ইকবালকে কুমিল্লা থেকে অপহরণের ১৪ ঘন্টা পর ঢাকায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় কসবা থানায় সাধারণ ডাইরি করা হয়েছে। জানা গেছে, অপহূত সুপার দাপ্তরিক কাজে গত বৃহস্পতিবার কুমিল্লা শিক্ষা ভবনে যায়। কাজ শেষে বাড়ি ফেরার পথে কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহের সামনে থেকে একদল অপহরণকারী তাকে মাইক্রোবাসে তুলে চোখ বেঁধে ফেলে। পরে ঢাকায় অপহরণকারীদের গোপন আস্তানায় নিয়ে মুঠোফোনে তার পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এসময় তাকে মারধরও করা হয় এবং তার কাছে থাকা নগদ ৮শ’ টাকা, ইসলামী ব্যাংক কসবা শাখার ৫০ হাজার টাকার একটি চেক ও মুঠোফোনের সীমকার্ড নিয়ে যায়। অপহরণকারীরা সুপারের কাছ থেকে ৩শ’ টাকার অলিখিত ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয়। রাতে অপহূতের পরিবারের পক্ষ থেকে ঘটনাটি পুলিশ ও র্যাবকে অবহিত করা হয়। পরে অপহরণকারীদল ১৪ ঘন্টা পর গত শুক্রবার সকালে ঢাকার আরামবাগ পুলিশ বক্সের সামনে চোখ বেঁধে ফেলে যায়।