মহেশপুরে এজাহার ভুক্ত আসামি থানা থেকে মুক্ত !

আপডেট : ১৫ জুন ২০১৪, ২১:৩০
শবিবার রাতে মহেশপুর থানার চাঁদাবাজি মামলার এজাহার ভুক্ত প্রধান আসামি গ্রেফতার করার পর বিশেষ টেলিফোনে গভীর রাতে থানা থেকে ছেড়ে দেয়া হয়েছে। মামলার বাদী হাবিবুর রহমান জানিয়েছেন, মহেশপুর থানার এসআই বিপ্লব বেগমপুর গ্রাম থেকে চাঁদাবাজি মামলার প্রধান আসামি অমল হালদারকে রাত ১১টার সময় গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে গভীর রাতে তাকে ছেড়ে দেয়া হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিপ্লব রায় আটকের সত্যতা স্বীকার করে বলেন, তিনি আসামি আটক করে থানা হাজতে রেখে ঘুমাতে যায়, পরে আসামিকে কি করা হয়েছে তা তিনি জানেন না। এ বিষয়ে মহেশপুর থানার ওসি শাহাজান আলীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, রাজনৈতিক চাপে বিশেষ টেলিফোনে আসামি ছেড়ে দিতে হয়েছে।