ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের নৈরাজপুর গ্রামের মৃত খুরশীদ আহমদের ছেলে মো. শাহ আলম কিডনি সমস্যায় ভুগছেন। তার দু’টি কিডনি অচল হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে ঢাকা কিডনি ফাউন্ডেশন হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে চিকিত্সাধীন থাকার পরও কিডনিগুলো সচল হয়নি। কিডনি প্রতিস্থাপনের জন্য প্রায় ১২ লাখ টাকা প্রয়োজন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি শাহ আলমের চিকিত্সার খরচ বহন করা পরিবারের পক্ষে সম্ভব নয়। এ অবস্থায় শাহ আলমের পরিবার দেশ-বিদেশে হূদয়বান ব্যক্তিদের নিকট আর্থিক সহযোগিতা কামনা করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা:মো. শাহ আলম, একাউন্ট নং- ১৪০-১৫১-২৭৯৭৫, ডাচ্ বাংলা ব্যাংক, ফেনী শাখা অথবা ০১৮৫৮৯১৯৮০৩/ ০১৮১৩২৪৬৮৩৬।
