বিনামেঘে বজ্রপাত স্কুল ছাত্রের মৃত্যু

আপডেট : ১৫ জুন ২০১৪, ২১:৪৫
উপজেলার বালুঘাটার নগরপাড়া গ্রামে বিনামেঘে বজ্রপাতে মাসুদ নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মাসুদ এবার এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয় বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকালে নগরপাড়া গ্রামের জনৈক আজগর আলীর ছেলে মাসুদ গরুর জন্য খোলা মাঠে ঘাস কাটতে যায়। এসময় প্রচণ্ড শব্দে বিনামেঘে বজ্রপাত হলে সে মারাত্মভাবে আহত হয়। এমতাবস্থায়, মাসুদকে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।