একটি তাজা হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জামাদিসহ ডাকাত দলের সরদার বোমারু মজিবরকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে জীবননগর থানা পুলিশ শহরের শাপলাকলিপাড়ায় অভিযান চালিয়ে একটি ভাড়া বাসা হতে তাকে গ্রেফতার করে। সে জীবননগর শহরের কালীগঞ্জ সড়কে অবস্থিত জীবননগর ফিলিং স্টেশনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার প্রধান পরিকল্পনাকারী বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃত মজিবর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের কর্চ্চাডাঙ্গা গ্রামের আব্দুল হামিদ ব্যাপারীর ছেলে।
