বাগমারায় সাত লাখ টাকা ছিনতাই

আপডেট : ১৫ জুন ২০১৪, ২১:৪৬
বাগমারা উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ব্যবসায়ী আব্দুস সালামের সাত লাখ টাকা ও একটি মোবাইল ফোন গতকাল রবিবার দুষ্কৃতকারীরা ছিনতাই করে ও তাকে হত্যার চেষ্টা চালিয়েছে। আব্দুল সালাম জানান, তার ছোট ভাই শাহীন ও ব্যবসায়ী পার্টনারদের সঙ্গে নিয়ে সাত লাখ টাকাসহ দুইটি মটর সাইকেল যোগে ভবানীগঞ্জ সোনালী ব্যাংকে যাচ্ছিলেন। দাসপাড়ায় তাদের মটর সাইকেলের গতি রোধ করে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে তাকে হত্যার চেষ্টার চালায়। এক পর্যায়ে হামলাকারীরা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।