রমজানে নিত্যপণ্য আমদানি সহজ করার পরামর্শ

আপডেট : ১৫ জুন ২০১৪, ২২:০৫
আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে আমদানি সহজ করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এজন্য স্বাভাবিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় ঋণ সুবিধাসহ ঋণপত্র (এলসি) খোলার বিষয়ে আমদানিকারকদের সহযোগিতা করার কথা বলা হয়েছে। গতকাল বৈদেশিক লেনদেনকারী সকল অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনপত্র পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।