ভাষা সৈনিক গাজীউল হকের মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ১৬ জুন ২০১৪, ২১:২২
আজ ১৭ জুন ভাষা সৈনিক এডভোকেট আ. ন. ম. গাজীউল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনি, রাজধানীর পূর্ব হাজীপাড়াস্থ বাসভবন এবং বগুড়ার সুলতানগঞ্জ পাড়ার সমাধি প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গাজীউল হক ১৯৫২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষা আন্দোলনে নেতৃত্ব দেন এবং ৪ঠা মার্চের সভায় সভাপতিত্ব করেন। ২১ শে ফেব্রুয়ারি আমতলায় ঐতিহাসিক সভায় সভাপতিত্ব করেন এবং ১৪৪ ধারা ভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা করেন। তিনি ১৯২৯ সালের ১৩ ফেব্রুয়ারি ফেনীর ছাগলনাইয়ার নিশ্চিন্তাপুর গ্রামে জন্মগ্রহণ করেন।