বাংলাদেশ জেল দল চ্যাম্পিয়ন

আপডেট : ১৬ জুন ২০১৪, ২১:৫৫
ভলিবলের লিগ স্পোর্টস রিপোর্টার বাংলাদেশ জেল দল প্রথম বিভাগ ভলিবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স আপ হয় ইস্ট এন্ড বয়েজ এবং তৃতীয় স্থান পায় নবজাগরণী সংঘ। লিগের সেরা খেলোয়াড় হন চ্যাম্পিয়ন দলের নবীন। লিগে সেরা অ্যাটাকার নির্বাচিত হন নবজাগরণীর ক্রান্তি।