ফর্মহীনতায় থাকা দক্ষিণ কোরিয়ানরা বিশ্বকাপে নিজেদের প্রমানের জন্য মরিয়া হয়ে আছে বলে দাবী কোচ হং মিউং বোর। আজ ভোর ৪টায় কুইয়াবায় অনুষ্ঠিত এই ম্যাচে তাদের প্রতিপক্ষ দীর্ঘদিন বাদে বিশ্বকাপে ফেরা রাশিয়া।
বিশ্বকাপে ২০০২ সালে এশিয়ার প্রথম দল হিসেবে সেমিফাইনালে খেলেছিল দক্ষিন কোরিয়া। অথচ সেই দলটিকেই তাদের অস্টম বিশ্বকাপ সুযোগ অর্জনের জন্য এবার বাছাইপর্বে বেশ সংগ্রাম করতে হয়েছে। শেষ পর্যন্ত গোল ব্যবধানে বিশ্বকাপের চুড়ান্ত পর্ব নিশ্চিত করে এশিয়ান ফুটবলের এই পাওয়ার হাউজ। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও দুর্দশার ছাপ স্পস্ট ছিল কোরিয়ার মধ্যে। তিউনিশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হবার পর গত সপ্তাহে তাদের শেষ প্রস্তুতি ম্যাচে ঘানার কাছে তারা হার মানে ৪-০ গোলে। তবে কোচের দাবী বিগত ক্রমেই উন্নতি করছে তার দল, ‘২০০২ সালের পর দক্ষিন কোরিয়ার ফুটবলের মান অনেক উন্নত হয়েছে। এটিও ঠিক যে রুশ দলটি অনেক কৌশলী ও শক্তিশালী। শারিরিক ভাবেও তারা বেশ এগিয়ে। তারপরও আমরা ভাল প্রস্তুতি নিয়েছি।’ ফ্যাবিও কাপালোর কোচিংয়ে রাশিয়া টানা বিশ্বকাপ খেলবে টানা দশ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়ে।
