মাগুরায় বড় পর্দায় বিশ্ব কাপ ফুটবল
মাগুরা প্রতিনিধি\ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে মাগুরায় বড় পর্দায় ফুটবল খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। প্রচুর দর্শক সেখানে খেলা দেখছেন। পৌরসভার সামনে প্রজেক্টরের সাহায্যে বড় পর্দায় খেলা দেখানো হচেছ। গত রবিবার সন্ধ্যা্য় শহরে আর্জেন্টিনার সমর্থকরা শহরে আনন্দ মিছিল বের করেন। তাদের হাতে ছিল আর্জেনি্চনার পতাকা। দর্জিরা রাত জেগে বিভিন্ন দেশের পতাকা তৈরীতে ব্যসত সময় অতিবাহিত করছেন ।
আর্জেন্টিনা সমর্থকদের রিকশা মিছিল
আমতলী (বরগুনা) সংবাদদাতা \ গত রবিবার রাত ১০ টার দিকে আমতলী শহরে শতাধিক রিকসা নিয়ে প্রায় তিন শতাধিক যুবক আর্জেন্টিনার পতাকা নিয়ে তাদের সফলতা কামনা করে মিছিল করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটিতে যুবকদের নেচে গেয়ে আনন্দ উল্লাশ করতে দেখা গেছে।
করিমগঞ্জে বিদ্যুতের ভেল্কিবাজিতে বিক্ষোভ
কিশোরগঞ্জ প্রতিনিধি ও করিমগঞ্জ সংবাদদাতা \ বিদ্যুতের লোডশেডিং ও ঘন ঘন বিদ্যুতের আসা-যাওয়ার কারণে অতীষ্ঠ হয়ে উঠেছে করিমগঞ্জ উপজেলা সদরের বাসিন্দারা। প্রায় প্রতি রাতেই তারা বিশ্বকাপ ফুটবল খেলা দেখা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে ফুঁসে উঠছে জনগণ। এরই প্রতিবাদে এবং নিয়মিত বিদ্যুত সরবরাহের দাবিতে গত রবিবার রাতে গ্রাহকরা উপজেলা সদরে জমিয়ত আলী মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। রফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী মামুন, করিমগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মাহবুবুল আলম খোকন, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম বাচ্চু, আবুল কাশেম প্রমুখ।
