পঞ্চগডের দেবীগঞ্জের টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী চিলাহাটী পাড়াসহ প্রায় ১৫টি পাড়ার লোকজন, স্কুল, কলেজগামী ছাত্র-ছাত্রীরা তিস্তা নদীর উপর ব্রীজ না থাকায় নদী পারাপারে পোহাতে হচ্ছে দুর্ভোগ। সাময়িকভাবে গ্রামবাসীদের পারাপারের সমস্যা নিরসনে এগিয়ে এসেছে বেসরকারি সংস্থা ব্র্যাক। চিলাহাটী পাড়া ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি পরিচালিত ও পল্লী সমাজের উদ্যোগে তিস্তা নদীর উপর ২৫০ ফুট লম্বা বাসের ব্রীজ নির্মাণ করে দেন। গতকাল রবিবার ব্রীজের নির্মাণ কাজ শেষ হয় এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এ সময় টেপ্রীগঞ্জ ইউপি চেয়ারম্যান গোলাম রহমান, ইউপি সদস্য প্রেমানন্দ দাস, মহিলা সদস্যা আরজিনা বেগম, ব্র্যাকের কর্মসূচি সংগঠক রফিকুল ইসলামসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
