দৌলতপুরের হোসেনাবাদে আকিজ বিড়ি ফ্যাক্টরিতে মজুরি বৃদ্ধির দাবিতে কুষ্টিয়া-প্রাগপুর সড়ক অবরোধ করে রাখে বিড়ি ফ্যাক্টরীর শ্রমিকরা।
সোমবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৩ ঘণ্টা কুষ্টিয়া-প্রাগপুর ও কুষ্টিয়া-মহিষকুণ্ডি সড়ক অবরোধ করে রাখার ফলে ৩ শতাধিক বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন আটকা পড়ায় কয়েক হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হোসেনাবাদে আকিজ বিড়ি ফ্যাক্টরীতে কর্মরত সাড়ে তিন হাজার শ্রমিকের মজুরি বৃদ্ধির জন্য ২০১২ সালে শ্রমিক অসন্তোষের সময় ৩ শ্রমিক নিহত হবার পর মালিকপক্ষ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দেয়; কিন্তু এতদিনেও মজুরি বৃদ্ধি না করায় সোমবার বেলা ১১টা থেকে শ্রমিকরা কুষ্টিয়া-প্রাগপুর সড়কে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখে এবং বিক্ষোভ করে।
