সোনারগাঁও উপজেলার কান্দারগাঁও এলাকা থেকে গতকাল সোমবার সাধন (২৮) নামে এক যুবকের গলা কেটে লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলার প্রস্ততি চলছে।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, কান্দারগাঁও গ্রামের ফজলুল হকের ছেলে সাধন গত রবিবার বেলা ১১টায় নিখোঁজ হয়। পরে বিভিন্ন জায়গায় খোঁজ করে কোন সন্ধান না পেয়ে রবিবার রাতেই সাধনের মা জয়তুন বেগম থানায় একটি জিডি করে। গতকাল সোমবার সকালে পিরোজপুর ইউপির মেঘনা নদীর তীরবর্তী রিজোর্ট সিটির বালুর মাঠে মস্তক আলাদা একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। নিহতের স্বজনরা জানান, সাধনকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুব্রত কুমার হাওলাদার, সহকারী পুলিশ সুপার বি সার্কেল জীবন কান্তি সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। এএসপি জীবন কান্তি সরকার বলেন, নিহতের পরিবার থেকে থানায় এখনো কেউ অভিযোগ করেনি।
