পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ নেতাকে গ্রেফতারে প্রতিবাদ

আপডেট : ১৬ জুন ২০১৪, ২২:২৩
পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের (পিবিসিপি) জেলা শাখার সাধারণ সম্পাদক এসএম মাসুম রানাকে গ্রেফতার ও দীঘিনালার বাবুছড়ায় নির্মাণাধীন ৫১ বিজিবির ব্যাটালিয়ন হেড কোয়ার্টারে উপ-জাতীয়দের হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটি। বেলা সাড়ে ১২টায় জেলা শহরের চেঙ্গী স্কোয়ার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের শাপলা চত্বরে পৌঁছালে পুলিশ বাধা দেয়। পরে শাপলা চত্বর এলাকায় সমাবেশ করে তারা। এসময় শহরের গুরুত্বপূর্ণ এ সড়কটির চতুষ্পার্শ্বে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সমাবেশ থেকে এসএম মাসুম রানাকে গ্রেফতারের প্রতিবাদে আজ সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে সংগঠনটির নেতৃবৃন্দ।