দীঘিনালায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত তিন পাহাড়ি সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশনের ডাকে গত রবিবার অর্ধদিবস সড়ক অবরোধ পালন করেছে।
গত মঙ্গলবার সন্ধ্যায় জেলার বাবুছড়ায় যত্নমোহন কার্বারী পাড়ায় নবগঠিত বিজিবির ৫১ ব্যাটালিয়নের সদর দফতর স্থাপন নিয়ে কয়েকজন পাহাড়ী নারী-পুরুষ ও বিজিবি উভয়ের মধ্যে সংঘর্ষে ৬ বিজিবি ও এক পুলিশের কনস্টেবলসহ অন্তত ১৫ জন আহত হয়। উভয়ের সংঘর্ষে বিজিবির দুইটি রাইফেলসহ বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ ৫ রাউন্ড শর্টগানের গুলি ও ৫ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ হামলার ঘটনায় বিজিবি ৫১ ব্যাটালিয়নের নায়েক সুবেদার গোলাম রসুল ভুঁইয়া বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করে পরের দিন বুধবার সকালে দীঘিনালা থানায় একটি মামলা করে।
এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়।
