টেকনাফে ২৯ হাজার ৬৯৮ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বিজিবি। গতকাল সোমবার ভোরে টেকনাফের নাজিরপাড়ার মগপাড়া মাঠে উক্ত অভিযান চালানো হয়। অভিযানে ধৃত যুবক মো. আলম স্থানীয় কাইয়ুকখালী পাড়ার ছৈয়দ হোসেনের ছেলে। এসময় মাদক পাচারকারীদের হামলায় দুই বিজিবি সদস্য ও ধৃত যুবক আহত হয়। এ ঘটনায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক পাচার আইনে মামলা করা হয়েছে বলে জানায় বিজিবি। বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নাজমুস সাদাত সৌম্য জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপাড়া বিওপির হাবিলদার মো. আব্দুল মজিদের নেতৃত্ব বিজিবির ৫ সদস্যের একটি টহল দল উক্ত অভিযান চালায়। এসময় চোরাকারবারীরা বিজিবির হাত থেকে আটক আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে চোরাকারবারীদের কিরিচের আঘাতে ধৃত যুবক আহত হয়। এসময় অপর দু’জন বিজিবির সদস্যও আহত হয়।
