ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব বিজনেস এন্ড ইকোনোমিক রিসার্চের উদ্যোগে জাতীয় বাজেট ২০১৪-১৫: বাস্তবায়নের চ্যালেঞ্জসমূহ শীর্ষক সেমিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর ড. এম রিজওয়ান খানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।
