টুইটারে বিশ্বকাপ

আপডেট : ১৭ জুন ২০১৪, ১৯:১৮
৪-০! কি দারুণ এক সূচনা! প্রথম ম্যাচ হিসেবে সত্যিই সুন্দর — মেসুত ওজিল কি বিস্ময়কর এক রাত! স্পেনের সাথে এই ম্যাচের কথা নেদারল্যান্ডস কখনওই ভুলবে না। সময় এসেছে আরও শক্ত হবার, ব্রাজিলের সময়টা আরও রঙিন করে তুলতে হবে। — রবিন ফন পার্সি ১১ জন খেলছে মাঠে, ৩০ কোটি মানুষ সমর্থন করছে বাইরে থেকে। বিশ্বকাপ ২০১৪! — বারাক ওবামা এই দলটার জন্য সত্যিই গর্ব হচ্ছে! মাথা উঁচু রাখো, সামনে এগিয়ে চলো। এখনও সব পথই খোলা, সামনে চলো বসনিয়া-হার্জেগোভিনা! — এডিন জেকো বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক। আরেকটি গোল্ডেন বুটের পথে মুলার? সব শেষ করে দিতেই এসেছে জার্মানরা। — রিও ফার্দিনান্দ আমাদের ম্যাচের দিকে সবার এতো আগ্রহের জন্য আমি অভিভূত ও আনন্দিত! — চিচারিতো হার্নান্দেজ বিশ্বকাপে খেলা আমার স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্ন পূরণ হল। — ন্যানি উরুগুয়ে বনাম কোস্টারিকা। বিশ্বকাপ এক ধরনের পাগলামি। বেলজিয়ামের হয়ে মাঠে নামার জন্য তর সইছে না আমার। — ভিনসেন্ট কোম্পানি