নকলায় হত্যা মামলায় দুই সহোদরসহ তিন জনের যাবজ্জীবন

আপডেট : ১৭ জুন ২০১৪, ২০:১৪
শেরপুরের নকলা উপজেলার আবু মিয়া হত্যা মামলার রায়ে দুই সহোদরসহ তিন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে শেরপুরের জেলা ও দায়রা জজ মো. রবিউল হাসান আদালতে এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, শেরপুরের নকলা উপজেলার চিথলিয়া গ্রামের দুই সহোদর বারেক (৪৪) ও দুধু (৩৪) এবং লাল মিয়া (৩৯)। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত চার আসামিকে বেকসুর খালাস প্রদান করেন। আদালত সূত্রে জানা যায়, জমি নিয়ে পূর্ব শত্রুতা ও মামলা-মোকদ্দমার জের ধরে ২০১০ সালের ১২ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় দণ্ডপ্রাপ্ত আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে চিথলিয়া গ্রামের সফর উদ্দিনের ছেলে আবু মিয়াকে (৫০) ধারালো অস্ত্রের আঘাতে নৃশংসভাবে খুন করেন।