পার্বতীপুরে ফরমালিনযুক্ত ফল বিক্রির অভিযোগে ৭ ব্যবসায়ীর জরিমানা

আপডেট : ১৭ জুন ২০১৪, ২০:১৪
পার্বতীপুরে শহরের নতুন বাজার ফল মার্কেটে গত সোমবার সন্ধ্যায় ফরমালিনযুক্ত ফল বিক্রির অভিযোগে ৭ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ফরমালিনযুক্ত ফল কলা, লিচু ও আম বিক্রির অভিযোগে ৭ ফল ব্যবসায়ীর কাছ থেকে ১৬ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করে। এদের মধ্যে কলা ব্যবসায়ী আতিয়ার রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পার্বতীপুর উপজেলার নির্বাহী অফিসার মো. রাহেনুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।